বেশরগাতি সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউট (BeSTI) এর ভবন উদ্বোধন
বাগেরহাটে বেশরগাতী সাইন্স ও টেকনোলজি ইনস্টিটিউট (BeSTI) এর নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। ২৮ অক্টোবর, ২০২৪ সোমবার সকালে উপজেলা সদর এর বেশরগাতী এলাকায় ‘লতিফ মাষ্টার ফাউন্ডেশন’ এর উদ্যোগে ফাউন্ডেশন এর ক্যাম্পাসে নবনির্মিত এই BeSTI ভবন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ। অনুষ্ঠানে ড.মোঃ ফরিদুল ইসলাম এর সভাপতিতে স্বাগত বক্তব্য রাখেন মোঃ রফিকুল ইসলাম জগলু (সিপিএ)। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এটি এম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম, যুগ্ন আহবায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক, শাহেদ আলী রবি, ডাক্তার আব্দুর রহমান, ফকির তারিকুল ইসলাম, সরদার লিয়াকত আলি, মাহবুবুর রহমান টুটুল, সুজন মোল্লা, আইয়ুব আলী মোল্লা বাবু, শরীফ মোস্তফা জামান লিটু, সরদার জাহিদ হোসেন, ইমরান খান সবুজ, আলী সাদ্দাম দ্বীপ, সরদার নাসির উদ্দিন লনি সহ এলাকার বিশিষ্ট জন,গন্যমান্য
ব্যক্তিবর্গ, বিভিম সামাজিক ও রাজনৈতিক সংগঠন এর নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।




Leave A Comment
You must be logged in to post a comment.