সার্বিক পৃষ্ঠপোষকতা করেছেন বাবার নামে নিজ গ্রাম বেশরগাতি এলাকায় গড়ে তুলা লতিফ মাস্টার ফাউন্ডেশনের দুই কর্ণধার সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু এবং আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলু। ফাউন্ডেশন চত্বরেও প্রতি শনিবার বিনামূল্যে চিকিৎসা পান সাধারণ মানুষ।
আজকের আয়োজনের সমন্বয় করেন রুহুল আমিন বাবু। পাশাপাশি সহযোগিতা করেছেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জাকির হোসেন এবং গজালিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কৃষিবিদ মো. কামরুল ইসলাম। স্বাস্থ্যসেবার এই আয়োজনে বাগেরহাট জেলার পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফসহ স্থানীয় রাজনীতিবিদ এবং সুশীল সমাজের অনেক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আজকের চিকিৎসাসেবায় অংশ নেন খুলনা মেডিকেল কলেজ, গোপালগঞ্জ মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৯ জন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক। তাঁদের মধ্যে ছিলেন: অধ্যাপক ডা. অনুপ কুমার মজুমদার (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, এমএস সার্জারি, গোপালগঞ্জ মেডিকেল কলেজ), ডা. অসীম কুমার সমাদ্দার (পরিচালক, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল), ডা. নিরুপম মন্ডল (ইউরোলজিস্ট ও এন্ডোলজিস্ট, খুলনা মেডিকেল কলেজ), ডা. দেবনাথ অলুকদার রনি (নাক-কান-গলা ও হেড-নেক সার্জন, খুলনা মেডিকেল কলেজ), ডা. প্রদীপ কুমার বকসী (মেডিসিন বিশেষজ্ঞ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বাগেরহাট সদর), ডা. শিহান মাহমুদ (নবজাতক ও শিশুপুষ্টি বিশেষজ্ঞ, বাগেরহাট সদর হাসপাতাল), ডা. ইমতিয়াজ আহমেদ নাইম (মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, বাগেরহাট), ডা. আফসানা আক্তার (গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ, ২৫০ শয্যা হাসপাতাল, বাগেরহাট) এবং ডা. প্রসেনজিত বকসী (এফসিপিএস মেডিসিন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল) এবং ডা. সাবরিনা মোহনা (মেডিকেল অফিসার, ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাট)।
Leave A Comment
You must be logged in to post a comment.